ভোট না দিলেও নৌকা প্রতীক বিজয়, অপপ্রচারের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

ভোট না দিয়েও নৌকা প্রতীক বিজয় হবে বলে অপপ্রচার চালাচ্ছে নৌকা প্রতীকের নেতাকর্মীরা, এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। তিনি বলেন, গত

2023-12-27T23:02:02+00:00
2023-12-27T23:02:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট না দিলেও নৌকা প্রতীক বিজয়, অপপ্রচারের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর
গাজীপুর-১ আসন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১:০২ পিএম 
ভোট না দিলেও নৌকা প্রতীক বিজয়, অপপ্রচারের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর
ভোট না দিয়েও নৌকা প্রতীক বিজয় হবে বলে অপপ্রচার চালাচ্ছে নৌকা প্রতীকের নেতাকর্মীরা, এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। তিনি বলেন, গত দুই দিন আগেও উপজেলা মধ্যপাড়া পথ সভায় কর্মীদের ওপর হামলা চালিয়েছে তারা। তাদের অপপ্রচারের বিরুদ্ধে ভোটারদের সজাগ হওয়ার আহ্বান জানান গাজীপুরে-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) রেজাউল করিম রাসেল।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দলের নেতাকর্মীদের নিয়ে গাজীপুর-১ আসনের কোনাবাড়ি নছর মার্কেট এলাকায় এক পথ সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এদিকে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়ে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নৌকার প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্য করে বলেন, মন্ত্রী পনের বছর এ আসনে ক্ষমতায় থেকে মানুষকে কি দিয়েছেন, তিনি সরকারি দুটি গাড়ি বিক্রি করেছেন। হলফনামাই সাত তলা বাসাকে দু’তলা লিখে মিথ্যা আশ্রয় নিয়েছেন। আর কত মানুষকে এভাবে ধোঁকা দিবেন।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের জনসাধারণ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গাজীপুর-১ আসনে সাতজন প্রার্থী হয়েছেন। ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮শ ৫২জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১১জন।

সময়ের আলো/আরআই




  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণা  গাজীপুর-১ আসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: