দুর্বৃত্তদের আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার অস্থায়ী নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার

2023-12-27T23:36:28+00:00
2023-12-27T23:36:28+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্বৃত্তদের আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৬ পিএম 
দুর্বৃত্তদের আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার অস্থায়ী নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৬ (ডিসেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম  জানান, আমাদের কর্মীদের কাছে শুনলাম তারা রাত্রি ১২টা পর্যন্ত সেই অফিসে ছিল, পরে লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ধারণা করা হচ্ছে আনুমানিক রাত ২টার দিকে আগুন লাগানো হয়েছে। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ড ঘটাতে পারে সে ব্যাপারে নিশ্চিত নয় স্থানীয় লোকজন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ দারা বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষের লোকজন নির্বাচনী অফিসে আগুন দিতে পারে। নৌকার ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে ভোট দানে বিরত রাখা যাবে না। তবে কে বা কারা আগুন দিতে পারে সে বিষয়ে কিছু বলেনি তিনি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি কারা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নৌকার নির্বাচনী অফিস  দুর্বৃত্তদের আগুন  রাজশাহী-৫ আসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: