শীতার্তদের মাঝে রাসিক মেয়রের কম্বল বিতরণ

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মহানগরীতে ৪ হাজার ৫০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের গ্রীন

2023-12-28T16:14:14+00:00
2023-12-28T16:14:14+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
শীতার্তদের মাঝে রাসিক মেয়রের কম্বল বিতরণ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৪:১৪ পিএম 
শীতার্তদের মাঝে রাসিক মেয়রের কম্বল বিতরণ
রাজশাহী মহানগরীতে ৪ হাজার ৫০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের গ্রীন প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের সহায়তায় প্রতি বছরের ন্যায় এবার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধায়নে সারাদেশে অসংখ্য কম্বল ও শীতবস্ত্র পাঠানো হয়েছে। সেগুলো বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে ১৬টি সংগঠনের প্রতিনিধিদের ৪ হাজার ৫০ জন অসহায় ও দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটিকে ১০০০টি, হরিজন বিজয় বয়েজ ক্লাবকে ৫০০টি, বোয়ালিয়া ইনসানিয়াৎ ক্লাবকে ১০০টি, সিটি হাসপাতালকে ২০টি, গ্রীন সিটি প্রেসক্লাবকে ১০০টি, লামিয়া ফাউন্ডেশনকে ২০০টি, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, কিশোর ফুটবল একাডেমিকে ৩০০টি, দিনের আলো হিজড়া সংঘকে ২০০টি, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১৫০টি, নুরের আলো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতিকে ১০০টি, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, হযরত আয়শা ও জয়নাব (রাঃ) বালিকা মাদ্রাসাকে ৩০টি, ওলামা কল্যাণ পরিষদকে ১০০০টি ও নারী উদ্যোক্তাদের ৫০টি কম্বল প্রদান করা হয়।

সময়ের আলো/এম




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: