নৌকা উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের আস্থার প্রতীক : মাহমুদ আলী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশ্যে আবুল হাসান মাহমুদ আলী বলেছেন,বাংলাদেশে নৌকা হলো উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, জনগণের আস্থার প্রতীক। শেখ হাসিনা

2023-12-28T17:11:41+00:00
2023-12-28T17:11:41+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নৌকা উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের আস্থার প্রতীক : মাহমুদ আলী
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৫:১১ পিএম 
নৌকা উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের আস্থার প্রতীক : মাহমুদ আলী
নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশ্যে আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশে নৌকা হলো উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, জনগণের আস্থার প্রতীক। শেখ হাসিনা জনগণের কথা চিন্তা করেন বলেই দেশের এতো উন্নয়ন।

তিনি বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় তাকে প্রধানমন্ত্রী করতে হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারি কলেজ মাঠে ৩নং আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এছাড়াও তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে সরকারের উন্নয়নগুলো তুলে ধরছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: