কালিহাতিবাসী নাস্তিক ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃতকে বিশ্বাস করে না

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

‘‘কালিহাতির মানুষ কোন দুর্নীতিবাজ নাস্তিক, বেইমান ও বহিষ্কৃত নেতাকে বিশ্বাস করে না। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নৌকার উপর

2023-12-28T18:50:53+00:00
2023-12-28T18:50:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কালিহাতিবাসী নাস্তিক ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃতকে বিশ্বাস করে না
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৬:৫০ পিএম 
কালিহাতিবাসী নাস্তিক ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃতকে বিশ্বাস করে না
‘‘কালিহাতির মানুষ কোন দুর্নীতিবাজ নাস্তিক, বেইমান ও বহিষ্কৃত নেতাকে বিশ্বাস করে না। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নৌকার উপর বিশ্বাস রেখে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোযহারুল ইসলাম তালুকদারের পক্ষে একজোট হয়ে ভোট দিয়ে বিজয়ী ছিনিয়ে আনবে।

কালিহাতির মানুষ এর আগে লতিফ সিদ্দিকীকে নৌকায় ভোট দিয়েছিল কিন্তু তিনি নৌকার সাথে বেইমানি করেছেন। তিনি দুর্নীতিবাজ, ইসলাম বিরোধী নাস্তিক এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। তাই কালিহাতিবাসী এখন আর তাকে কেউ বিশ্বাস করে না।’’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কালিহাতি নাগ বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে শপথ বাক্য পাঠ করেন যে নাগবাড়ির মানুষ নৌকার পেছনে ঐক্যবদ্ধ।

নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্ত্বে বিশেষ বর্ধিত সভার নামে এই বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কালিহাতী পৌর মেয়র নুরুন্নবী সরকার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক, আওয়ামী লীগ নেতা নুরুল আলম সরকার, নাগবাড়ি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাইয়ুম বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নাগবাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মোটরসাইকেল নিয়ে অসংখ্য নৌকার মিছিল সমবেত হয়। আবাল বৃদ্ধ বণিতা নারী-পুরুষে এ বিশেষ বর্ধিত সভা পরিণত হয় বিশাল জনসভায়।

জনসভা থেকে সমবেত কন্ঠে ঘোষণা করা হয় যে, লতিফ সিদ্দিকী এই এলাকার মানুষ হলেও তিনি নৌকার সঙ্গে বেইমানি করেছেন, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন, তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির মামলা আছে এবং তিনি ইসলামবিরোধী নাস্তিক, তাই কোন মানুষ এখন আর তার পিছনে নেই। সবাই এখন জননেত্রী শেখ হাসিনার আস্থার ঠিকানা নৌকার প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারের পেছনে ঐক্যবদ্ধ।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: