লক্ষ্মীপুরে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থী লাঞ্ছিতের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

গণসংযোগ কালে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন নৌকার সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন।বৃহস্পতিবার (২৮

2023-12-29T09:12:39+00:00
2023-12-29T09:12:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থী লাঞ্ছিতের অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৯:১২ এএম 
লক্ষ্মীপুরে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থী লাঞ্ছিতের অভিযোগ
গণসংযোগ কালে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন নৌকার সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর চৌরাস্তা এলাকায় গণসংযোগ চলাকালীন সময়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের গণসংযোগ ও প্রচারণা শুরুর কিছুক্ষণ পরেই রামগঞ্জ শহরের সোনাপুর চৌরাস্তায় নৌকা প্রতীকের সমর্থকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নৌকার কর্মীদের হাতে লাঞ্ছিত হন পবন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে রামগঞ্জ শহরের আল আরাফাহ কাউন্টারের সামনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের কর্মীরা জড়ো হয়। কিছুক্ষণের মধ্যে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি অপু মালের নেতৃত্বে উত্তর দিক থেকে নৌকার একটি মিছিল ওই স্থানে আসে। একই সময়ে পৌর কাউন্সিলর মেহেদী হাসান শুভর নেতৃত্বে নৌকার আরেকটি মিছিল আসে। মাঝখানে ঈগলের কর্মীরা অবস্থান নেয়। এসময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে ঘটনাস্থলে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন উপস্থিত হয়ে তার কর্মীদের নিয়ে একটি মিছিল ওই স্থান থেকে সোনাপুরের দিকে অগ্রসর হয়। তাদের পেছনে পেছনে নৌকার কর্মীরা আরেকটি মিছিল নিয়ে যায়। এসময় দু’পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে নৌকার কর্মীদের হাতে লাঞ্ছিত হন হাবিবুর রহমান পবন।

পবন বলেন, ঈগলে প্রতীকে ভোট চেয়ে প্রচারণায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এসময় নৌকার কর্মীরা এসে আমাদের গণসংযোগে বাঁধা সৃষ্টি করে। তারা আমাকে ও আমার নেতাকর্মীদের লাঞ্ছিত করে। আমার পরনের কাপড় ধরে টানাটানি করে। বিষয়টি আমি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছি।

এবিষয়ে জানতে মিছিলের নেতৃত্বে থাকা পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শুভর মুঠোফোনে কল দিলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলতে রাজি হননি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, এবিষয়ে কোন প্রার্থী অভিযোগ দেয়নি। ইলেকট্ররাল কমিটি আছে, প্রার্থী চাইলে সেখানে অভিযোগ দিতে পারে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণা  লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন  স্বতন্ত্র প্রার্থী  লাঞ্ছিতের অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: