বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। বিএনপি-জামায়াত জোট যতই লাফালাফি করেন না কেন, নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এ কথা বলেন।
মায়া চৌধুরী বলেন, যারা চাঁদপুর-২ আসনে প্রার্থী হয়েছেন, তারা মাঠে নাই। তাদেরকে দিনে দেখবেন না। রাতের আধারে চোরাগোপ্তা হামলা করবে তারা। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে দিবে। এ হলো তাদের কাজ।
তিনি বলেন, নির্বাচনের দিন ভোটার উপস্থিতি বাড়াতে হবে। ভোটার উপস্থিতি বেশি হলে নৌকার বিজয় নিশ্চিত হবে। সকলকে আচরণবিধি মেনে চলতে হবে।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, এফবিসিসিআই সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধ এমএ কুদ্দুস।
এসময় আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর সভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী।
সময়ের আলো/আরআই