শাড়িতে অপরূপা নুসরাত

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

টলিউড ইন্ডাস্ট্রির যে কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে এখন অন্যতম নুসরাত জাহান। অভিনয় জগতের তুলনায় তার ব্যক্তিগত জীবন নিয়েই

2023-12-29T14:53:25+00:00
2023-12-29T14:53:25+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
শাড়িতে অপরূপা নুসরাত
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ২:৫৩ পিএম 
শাড়িতে অপরূপা নুসরাত
টলিউড ইন্ডাস্ট্রির যে কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে এখন অন্যতম নুসরাত জাহান। অভিনয় জগতের তুলনায় তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা চলে। প্রায় সময়েই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন কলকাতার এই অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করে থাকেন তার কাটানোর ভালো মুহূর্তগুলো। এসব ছবি-ভিডিও ব্যাপক ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই।

সম্প্রতি সামাজিক মাধ্যমে তার কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। তাতে দেখা যায়, গাড় রঙের শাড়িতে গ্ল্যামার উপচে পড়ছে অভিনেত্রীর। আর খোলা চুলে বরাবরই সুন্দর দেখতে লাগে তাকে।

তিনি কিন্তু সব রকমেরই পোশাক ক্যারি করে থাকেন, তা শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন ড্রেস। জিনস, টপ বা ক্যাজুয়াল লুকে বেশ মানিয়েছে টলিউড অভিনেত্রীকে। তার প্রতিটি স্টাইল যেন নজরকাড়া।

অভিনেত্রীর যেকোনো লুক সোশ্যাল সাইটে আপলোড হওয়া মাত্র ঝড় ওঠে নেটপাড়ায়, তা কারও অজানা নয়। সাদা পোশাকে পরীর মতো লাগছে নুসরাতকে, ছবিগুলো হটকেকের মতো ভাইরাল হয়েছে।

এভাবে স্টাইল স্টেটমেন্ট দিয়ে বরাবরই অনুরাগীদের নজর কেড়ে থাকেন নুসরাত জাহান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   টলিউড ইন্ডাস্ট্রি  জনপ্রিয় অভিনেত্রী  নুসরাত জাহান 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: