নবীনগরে দোকান কর্মচারির রহস্যজনক মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালিপদ দাস (৬৫) নামে এক দোকান কর্মচারির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে নবীনগর বড় বাজারের জনতা

2023-12-29T17:29:31+00:00
2023-12-29T17:29:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নবীনগরে দোকান কর্মচারির রহস্যজনক মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৫:২৯ পিএম 
নবীনগরে দোকান কর্মচারির রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালিপদ দাস (৬৫) নামে এক দোকান কর্মচারির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে নবীনগর বড় বাজারের জনতা স্টোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কালিপদ দাস উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মৃত হরিপদ দাসের ছেলে। তিনি নবীনগর বাজারের প্রণব কুমার রায়ের মালিকানাধীন জনতা স্টোর নামক দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

দোকান মালিক ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নবীনগর বড় বাজারে জনতা স্টোর নামের একটি দোকানে কালিপদ দাস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। রাত্রিবেলা এই দোকানে থাকলেও প্রতি শুক্রবার সে গ্রামের বাড়িতে যেত। সকালে মৃত অবস্থায় তাকে দোকানের ভিতর থেকে উদ্ধার করা হয়।

দোকান মালিক প্রণব কুমার রায়ের ছেলে পলাশ কুমার রায় সময়ের আলোকে জানান, শুক্রবার সকাল আনুমানিক ৮ টার দিকে দোকান খুলতে অনেক ডাকাডাকি করলেও কোন সারা শব্দ না পেয়ে বাবাকে জানান। পরে ৯টার দিকে দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে খাটের উপর তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তার ভাতিজা সুনীল দাস সময়ের আলোকে জানান, তার চাচা গত ৪০ বছর ধরে এই দোকানে কর্মরত আছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে ফোন করে জানায় বছরের শেষ ও নতুন বছরের আগমন উপলক্ষে কাজের চাপ বেশি থাকায় সে শুক্রবার বাড়িতে যাবে না। সে সুস্থ অবস্থায় ছিল কোন ঔষধ সেবন করত না।

এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস ঘটনা সত্যতা নিশ্চিত করে সময়ের আলোকে জানান, নবীনগর বাজারের জনতা স্টোর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহাল শেষে মনে হয়েছে স্ট্রোক করে হয়তো তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: