নাটোরে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা, কলেজ প্রভাষককে তলব

নাটোর প্রতনিধি

সারাদেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নাটোরের বনপাড়ার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের শিক্ষক ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম

2023-12-30T18:14:08+00:00
2023-12-30T18:14:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা, কলেজ প্রভাষককে তলব
নাটোর প্রতনিধি
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৬:১৪ পিএম 
নাটোরে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা, কলেজ প্রভাষককে তলব
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নাটোরের বনপাড়ার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের শিক্ষক ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন বাবলুকে তলব করেছে সংশ্লিষ্ট নির্বাচন তদন্ত কমিটি। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার মধ্যে তাকে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) নাটোর-৪ আসনের নির্বাচনী তদন্ত কমিটি হিসেবে পাবনার সহকারী জজ আরিফুল ইসলাম তাকে তলব করেছেন।

মোয়াজ্জেম হোসেন বাবলুকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, সূত্রের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধানী কমিটির জানতে পারে যে, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। একজন সরকারি কলেজের প্রভাষক হয়ে রাজনৈতিক কাজে অংশ নেওয়া ও নির্বাচনী প্রচারণা চালানো আপনার পেশাগত অসদাচরণের পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) অধিক্ষেত্রের মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৬ এবং নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১৪(২) বিধি'র লঙ্ঘন বলে প্রমাণ হয়।

এই অবস্থায় আইন ভাঙার কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে মর্মে শনিবার (৩০ ডিসেম্বর) তারিখে বিকেল ৪টায় স্বশরীরে হাজির হয়ে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে আপনাকে নির্দেশ দেওয়া হলো।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  আচরণবিধি লঙ্ঘন  নাটোর-৪ আসন  কলেজ প্রভাষককে তলব 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: