নওগাঁয় আগুনে পুড়লো নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ি বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর)

2023-12-30T19:13:30+00:00
2023-12-30T19:13:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় আগুনে পুড়লো নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৭:১৩ পিএম 
নওগাঁয় আগুনে পুড়লো নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ি বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতের কোন এক সময় কতিপয় দুর্বৃত্তরা অফিসে আগুন দিলে অফিসের কয়েকটি প্লাস্টিকের চেয়ার, পোস্টার ও কাপড় পুড়ে যায়। 

এতে করে ওই এলাকায় এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ওই অফিসের দায়িত্বে থাকা পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু বলেন, নির্বাচনের শুরু থেকে যেহেতু ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুমনের কর্মী-সমর্থকরা নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকী দিয়ে আসছে সেহেতু ট্রাক প্রতীকের প্রার্থীর লোকেরাই এই আগুন দেয়ার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতেই এমন জঘন্যতম কাজটি করা হয়েছে। আমি এমন ঘটনার তীব্র প্রতিবাদ ও দ্রুত জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

নৌকার প্রার্থী ও বর্তমান এমপি আনোয়ার হোসেন হেলাল জানান, নির্বাচনী প্রচার কাজ শুরু হওয়ার পর থেকে স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা গায়ে পড়ে দ্বন্দ্ব সৃষ্টির মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ অশান্ত করতে চাচ্ছে। এখন পর্যন্ত আমার বেশ কয়েকটি নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থীর লোকেরা হামলা চালিয়ে চেয়ার, টেবিল ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলেছে। তারই ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতের কোন এক সময় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুমনের লোকজনেরা পারইল বাজারে আমার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী যদি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হতো আর দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসতেন তাহলে এমন জঘন্য কাজ করে সাধারণ মানুষদের মাঝে আওয়ামী লীগ সম্পর্কে মন্দ ধারণার সৃষ্টি করতেন না। আমি এই ধরণের কর্মকাণ্ডের জন্য স্বতন্ত্র প্রার্থী ও জড়িত তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আইনগত শাস্তি দাবী করছি।
 
এবিষয়ে বক্তব্য নেয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী অ্যাড. ওমর ফারুক সুমনের মুঠোফোনে ফোন দিলে ফোন রিসিভ না হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বলেন, বিষয়টি আমি লোকমুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
উল্লেখ্য, এরআগে গত রোববার দিবাগত রাতে আত্রাই উপজেলার শাহাগোলা এলাকায় ও সোমবার রাণীনগর উপজেলার এনায়েতপুর গ্রামের সোনারপাড়াতেও নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দিয়ে এবং হামলা চালিয়ে চেয়ার, টেবিল ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী প্রচারণা  নির্বাচনী অফিসে আগুন  রাণীনগর  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: