চাঁদপুর-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সমর্থনে নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন শরীফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্না চৌধুরী বীনা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।
উক্ত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভিন চৌধুরী রিনা বলেন, আমার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে। আমরা তার মৃত্যুর শোকে কাতর হয়ে গেছি। সন্তান হারানোর ব্যথা যার তার মা'ই জানে এ ব্যথা বেদনা কত কষ্টের। বুক ভরা ব্যথা নিয়ে আপনাদের সম্মুখে ভোট ভিক্ষার জন্য এসেছি।
তিনি বলেন, আমার স্বামী (মায়া চৌধুরী) আপনাদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকের জন্য ভোট চাচ্ছে। আপনারা নৌকা বিজয়ী করে মায়া চৌধুরীকে সংসদ সদস্য নির্বাচিত করুন। তা হলেই দেশে উন্নয়ন হবে দৃশ্যমান।
এসময় তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এদিন ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা লীগ নেত্রী শান্তা ইসলাম, শিউলি আক্তার, তাহমিনা আক্তার নিপা, জোহরা বেগম, মনি আক্তার, সুমি আক্তার, ডলি আক্তার, হাসিনা চৌধুরী, রেখা রানী, সন্ধ্যা রানী, সবিতা রানী ও নাসরিন আক্তার কাজল প্রমুখ।
সময়ের আলো/আরআই