লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। প্রচার প্রচারণায় প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন। এ আসনে বর্তমান সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের নৌকার বিপরীতে মূল প্রতিদ্বন্ধী প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম।
যদিও এ আসনে এই দুই প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী রয়েছেন। তবে ভোটের মাঠে অন্তত ১০ জন প্রার্থীর প্রচার প্রচারণা লক্ষ্য করা যায়নি।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম রায়পুরের মোল্লার হাট বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, নৌকার কর্মীরা তার প্রচার প্রচারণায় বাঁধা দিচ্ছেন। বিভিন্ন স্থানে পোষ্টার ছিড়ে পুড়িয়ে ফেলা হয়েছে। কর্মীদের হুমকি দিচ্ছে।
তিনি বলেন, নির্বাচিত হলে রায়পুর পৌরসভাসহ অবহেলিত রায়পুর এলাকার উন্নয়ন করবেন। অন্যদিকে একই সময়ে রায়পুরের খাসেরহাট বাজারে নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন জনসভা ও গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, এলাকাতে ব্যাপক উন্নয়ন হওয়ায় নৌকার জনপ্রিয়তা বেড়েছে। নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে।
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার কর্মীদের হাতে বাঁধাপ্রাপ্ত হয়েছে- এমন অভিযোগে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী কোন কর্মী নেই। পোষ্টার লাগানোর মতোও লোক নেই। তাই দিশা না পেয়ে নৌকার বিরুদ্ধে অপপ্রচার করছে। ভোটারদের কাছ থেকে মাঠে তেমন কোন সাঁড়া না পেয়ে বিভিন্ন জায়গাতে নালিশ করতেছে। সে এখন 'নালিশ' প্রার্থীতে পরিনত হয়েছে।
সময়ের আলো/জিকে