নামাজে বয়স্কদের কাতারে শিশুদের দাঁড়ানো

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

মসজিদে নামাজের সময় দেখা যায় বয়স্কদের জামাতে কাতারের ফাঁকে ছোট ৮-১০ বছরের নাবালেগ বাচ্চারাও দাঁড়ায়। তাদের ওপর যেহেতু নামাজ ফরজ

2023-12-31T06:08:17+00:00
2023-12-31T06:08:17+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইসলামের আলো
নামাজে বয়স্কদের কাতারে শিশুদের দাঁড়ানো
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৬:০৮ এএম 
নামাজে বয়স্কদের কাতারে শিশুদের দাঁড়ানো
মসজিদে নামাজের সময় দেখা যায় বয়স্কদের জামাতে কাতারের ফাঁকে ছোট ৮-১০ বছরের নাবালেগ বাচ্চারাও দাঁড়ায়। তাদের ওপর যেহেতু নামাজ ফরজ না, তাই অনেক মুরুব্বি তাদেরকে কাতার থেকে বের করে দেন। এ জন্য আমি জানতে চাই, এভাবে বয়স্কদের কাতারের ফাঁকে বাচ্চারা দাঁড়ালে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে কি না? যদি ক্ষতি হয় তবে বাচ্চারা কোথায় দাঁড়াবে? বিশেষ করে যখন বড় কোনো মাহফিলের জামাতে বাচ্চাদেরকে অভিভাবকের সঙ্গেই দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তখনই বা কী করবে?
হায়দার হোসেন চাঁদপুর

উত্তর : নামাজের জ্ঞান রাখে এমন নাবালেগ ছেলেকে বড়দের সঙ্গে দাঁড় করানো মাকরুহ নয়। এতে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে না; বরং কোনো কোনো ফকিহ ও মুফতি বলেছেন, ছোট বাচ্চারা বড়দের কাতারের পেছনে দাঁড়ালে যদি তাদের দুষ্টুমি করার আশঙ্কা থাকে, সে ক্ষেত্রে তাদেরকে বড়দের সঙ্গে কিংবা বড়দের ফাঁকে ফাঁকে দাঁড় করানোই শ্রেয়। তবে সাধারণ নিয়ম হলো, বাচ্চাদেরকে পেছনের কাতারে দাঁড় করানো ভালো।

উল্লেখ্য, নামাজের জ্ঞান নেই বা অন্যের নামাজে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে এমন নাবালেগ বাচ্চাকে মসজিদে না আনাই উচিত। (আলবাহরুর রায়েক : ১/৩৫৩; বাদায়েউস সানায়ে : ১/৩৯২; তুহফাতুল মুহতাজ : ৩/১০৬-১০৭)

সময়ের আলো/আরএস/ 




Advertisement
Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: