রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থী কালামের গণসংযোগ

রাজশাহী ব্যুরো

সারাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ নৌকার বিজয়ে জনসাধারণের মাঝে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।শনিবার (৩০ ডিসেম্বর)

2023-12-31T08:23:49+00:00
2023-12-31T08:23:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থী কালামের গণসংযোগ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৮:২৩ এএম 
রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থী কালামের গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ নৌকার বিজয়ে জনসাধারণের মাঝে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) রাজশাহী বাঘমারা উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারনা চালান তিনি।

সকাল থেকে তিনি গ্রামে গ্রামে গিয়ে গনসংযোগ ও পথসভা করেন বলে জানা যায়। এছাড়াও বিভিন্ন বাজার এলাকা ও রাস্তার মোড়ে মোড়ে সাধারন নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে পথ সভা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘমারা উপজেলা নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম শফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: