যুবলীগ ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে নৌকার প্রার্থী মতবিনিময়

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

অভয়নগরে যুবলীগ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হক বাবুল পৃথক

2023-12-31T08:34:14+00:00
2023-12-31T08:34:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
যুবলীগ ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে নৌকার প্রার্থী মতবিনিময়
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৪ এএম 
যুবলীগ ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে নৌকার প্রার্থী মতবিনিময়
অভয়নগরে যুবলীগ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হক বাবুল পৃথক মতবিনিময় সভা করেছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা ও নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হক বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা আওয়ামীলীগ নেতা হাসানুজ্জামান কাজল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, যুবলীগ নেতা কাজী আহাদুর রহমান মামুন, লুৎফর রহমান বিশ্বাস, পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজি, যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবু, শেখ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন। 

এদিন দুপুরে নওয়াপাড়া কালীবাড়ি মন্দিরে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হক বাবুল।

এ সময় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ  সম্পাদক প্রসেনজিৎ দাস।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: