গাজীপুরের কালিয়াাকৈর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সিরাজপুর এলাকায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওর্য়াডে আবুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ নির্বাচনে গাজীপুর-১ আসনের উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় আওয়ামীলীগের সমর্থিত নৌকা প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সমর্থকরা বাশঁ ও কাঠ দিয়ে তৈরি করা নৌকার প্রতীক ঝুলিঁয়ে রাখেন।
শনিবার রাতে কে বা কারা ওই নৌকার প্রতীকে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি রোববার সকালে জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও নৌকা প্রার্থীর সমর্থকরা জড়ো হন। তারা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে জড়িতের আইনের আওতায় আনার দাবি জানান। কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিম ফাড়ির ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার রসুলপুর এলাকায় শনিবার সন্ধ্যায় ১নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রর্থীর রসুলপুর এলাকায় একটি পথসভা চলছে। যার কারণে নেতাকর্মী ও সমর্থকরা ওই পথসভায় যোগদান করে। এসময় কিছুক্ষণ পর আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীদের একটি মিছিল বের হয়।
মিছিলটি স্বতন্ত্র প্রার্থীর অফিসের সামনে দিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরেই স্বতন্ত্র প্রার্থীর অফিসের ভাঙচুরের ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকরা বিষয়টি জানতে দ্রুত ঘটনাস্থলে আসে। ততক্ষণে অফিস ভাংচুর করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সময়ের আলো/এএ/