শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে সুখবর

সময়ের আলো অনলাইন

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল, কলেজের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা

2024-01-01T15:57:31+00:00
2024-01-01T15:57:31+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে সুখবর
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৩:৫৭ পিএম 
শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে সুখবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল, কলেজের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের ২০২৩ সালের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। অনুদান বণ্টনকারী আটটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে। শিক্ষক কর্মচারীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

সময়ের আলো/এম
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: