বদলি নিয়ে সুখবর দিলেন এনটিআরসিএ সচিব

সময়ের আলো অনলাইন

শিক্ষা

বদলি নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা খুব শিগগির সুখবর পাবেন বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো.

2024-01-01T16:10:51+00:00
2024-01-01T16:10:51+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
বদলি নিয়ে সুখবর দিলেন এনটিআরসিএ সচিব
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৪:১০ পিএম 
বদলি নিয়ে সুখবর দিলেন এনটিআরসিএ সচিব
বদলি নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা খুব শিগগির সুখবর পাবেন বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান।  রোববার (৩১ ডিসেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় এ কথা জানান এনটিআরসিএ সচিব।

তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। যদিও বদলির বিষয়টি আমাদের হাতে নেই। তবুও যতটুকু জেনেছি, শিক্ষকরা খুব দ্রুত খুশির খবর পাবেন।

এনটিআরসিএ সচিব বলেন, বেসরকারি শিক্ষকদের বদলির দাবি দীর্ঘদিনের। আমরা সমপদের বিপরীতে বদলির কথা বলেছিলাম। তবে মন্ত্রণালয় সবার মতামতের ভিত্তিতে বদলি প্রক্রিয়া চালু করবে। বিষয়টি নিয়ে কাজও শুরু হয়েছে। যতটুকু জেনেছি স্কুল-কলেজে যোগদানের একটি নির্দিষ্ট সময় পর শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, অনেকে বলছেন, এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ সুপারিশপ্রাপ্তরাই কেবল বদলির সুযোগ পাবেন। অনেক প্রার্থী আমাদের ফোন করে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদেরও বদলির দাবি তুলেছেন। কারা বদলির সুযোগ পাবেন, আর কারা পাবেন না, তা এখনই বলা যাচ্ছে না। বদলি নীতিমালা নিয়ে অনেক কাজ এখনো বাকি রয়েছে।

সময়ের আলো/এম
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: