বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন চালু স্বাস্থ্যে নবদিগন্তের সূচনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ব এখন চিকিৎসাসেবা প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে।

2024-01-02T07:11:27+00:00
2024-01-02T07:11:27+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন চালু স্বাস্থ্যে নবদিগন্তের সূচনা
বিএসএমএমইউতে উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৭:১১ এএম   (ভিজিট : ৫৯৯)
বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন চালু স্বাস্থ্যে নবদিগন্তের সূচনা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ব এখন চিকিৎসাসেবা প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। আমরাও সমানতালে তাদের সঙ্গে এগিয়ে যেতে চাই। বিএসএমএমইউতে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার চালু হওয়ায় স্বাস্থ্য খাতে নবদিগন্তের সূচনা হলো।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ব্লকের দ্বিতীয় তলায় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড স্টেম সেল থেরাপি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনের দিন থেকেই রোগীদের সেবা কার্যক্রম শুরু করেছে সেন্টারটি।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, গত বছর এই দিনে সফল লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল। লিভার দাতা ও গ্রহীতা দুজনেই সুস্থ আছেন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার থেকে যেসব রোগী সেবা নেবেন তারাও সুস্থ থাকবেন। বিদেশে যেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে ২০ লাখ টাকা খরচ হয়, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে  ৫ লাখ টাকার মধ্যে এ সেবা দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, এখানে কোটি টাকার লিভার ট্রান্সপ্লান্ট ২০ লাখ টাকার মধ্যে, ৪০ লাখ টাকার কিডনি ট্রান্সপ্লান্ট ৩ লাখ টাকায় করা হচ্ছে। গত চার মাসে স্বল্প ব্যয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে সফলভাবে ১৭টি কিডনি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে সফলভাবে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা হয়েছে, জোড়া শিশু আলাদা করা হয়েছে। এ বছরের মধ্যেই রোবটিক সার্জারি, হেয়ার ইমপ্লান্ট চালু করা হবে। ২০২৪ সালের মধ্যেই অত্যাধুনিক হেয়ার ইমপ্লান্ট ও রোবটিক সার্জারি চিকিৎসা কার্যক্রম শুরুর ঘোষণা দেন উপার্চায।  

অনুষ্ঠানে জানানো হয়, হেমাটোপয়েটিক স্টেম সেল, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন রক্তরোগের আধুনিকতম চিকিৎসাসমূহের মধ্যে অন্যতম। সারা পৃথিবীতে লিউকেমিয়া, লিম্ফোমা, মায়েলোমাসহ রক্তের ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। জন সচেতনতা বৃদ্ধি এবং রোগ নির্ণয়ের সুবিধা সহজলভ্য হওয়ায় বাংলাদেশেও রক্তের ক্যানসার আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। লিউকেমিয়াসহ রক্তের ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএসএমএমইউ সূত্র জানায়, থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রেও স্থায়ী চিকিৎসা পদ্ধতি হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। মায়েলোমা, লিউকেমিয়া, লিম্ফোমা, থ্যালাসেমিয়াসহ রক্তের (ব্লাড ক্যানসার) ক্যানসার ও রক্তরোগের রোগীদের চিকিৎসায় সহজে এবং সুলভে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সুবিধা দেওয়ার মাধ্যমে এ দেশের স্বাস্থ্য খাতে নবনির্মিত এ সেন্টার বড় ভূমিকা রাখবে এবং এর পাশাপাশি দেশের রক্তরোগ চিকিৎসকদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বিষয়ের উচ্চতর প্রশিক্ষণকেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমাটোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহ।  এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান প্রমুখ।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: