শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

সময়ের আলো অনলাইন

জাতীয়

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় পৌনে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেরি চলাচল।মঙ্গলবার (২

2024-01-02T09:32:49+00:00
2024-01-02T09:32:49+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৯:৩২ এএম 
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় পৌনে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেরি চলাচল।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

Advertisement
এর আগে রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত মধ্য রাতে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে ঘন কুয়াশা কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি চলাচল করছে।


সময়ের আলো/এএ/
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: