সেবার সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে : রাষ্ট্রপতি

সময়ের আলো অনলাইন

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যমী ও সৃষ্টিশীল ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে আন্তরিকভাবে

2024-01-02T09:50:56+00:00
2024-01-02T09:50:56+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
সেবার সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে : রাষ্ট্রপতি
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৯:৫০ এএম   (ভিজিট : ৯৮০)
সেবার সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যমী ও সৃষ্টিশীল ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৪’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে মো. সাহাবুদ্দিন জানান, এই দিবসের এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ যথার্থ হয়েছে বলে মনে করি।’

রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা। পাকিস্তানি কারাগারের বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। এজন্য তিনি বাংলাদেশের সংবিধানে ১৫(ঘ) অনুচ্ছেদ সন্নিবেশের মাধ্যমে সামাজিক নিরাপত্তাকে রাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্ত করেন।’

তিনি আরও বলেন, ১৯৭৪ সালে সুদমুক্ত ঋণ কার্যক্রম প্রচলন করে দেশে ও সমসাময়িক বিশ্বে অনন্য নজির স্থাপন করেন বঙ্গবন্ধু।

তিনি উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সামাজিক নিরাপত্তা বলয়ের পরিধি বৃদ্ধি করেছে। এরমধ্যে সমাজসেবা অধিদপ্তর ৫৪টি কর্মসূচির সমন্বয়ে সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তাবলয় সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও, দেশের অনগ্রসর, অসহায়, দুঃস্থ, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের পাশাপাশি সুবিধাবঞ্চিত এবং আইনি সহযোগিতা প্রয়োজন এমন শিশু-কিশোরদের বিকাশ, অধিকার সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিতকরণেও কাজ করছে সরকার।’


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: