ভূমিকম্পে হতাহতের ঘটনায় জাপানের প্রধানমন্ত্রীর কাছে শোক বার্তা পাঠালেন শেখ হাসিনা

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক বিধ্বংসী এবং শক্তিশালী ভূমিকম্প মোকাবিলায় জাপানের প্রয়োজনে বাংলাদেশ ইশিকাওয়া প্রিফেকচার এবং জাপান সাগর উপকূলের নিকটবর্তী

2024-01-02T23:46:54+00:00
2024-01-02T23:46:54+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ভূমিকম্পে হতাহতের ঘটনায় জাপানের প্রধানমন্ত্রীর কাছে শোক বার্তা পাঠালেন শেখ হাসিনা
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১১:৪৬ পিএম 
ভূমিকম্পে হতাহতের ঘটনায় জাপানের প্রধানমন্ত্রীর কাছে শোক বার্তা পাঠালেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক বিধ্বংসী এবং শক্তিশালী ভূমিকম্প মোকাবিলায় জাপানের প্রয়োজনে বাংলাদেশ ইশিকাওয়া প্রিফেকচার এবং জাপান সাগর উপকূলের নিকটবর্তী অঞ্চলগুলিকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে মঙ্গলবার (২ জানুয়ারি) লেখা এক চিঠিতে শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্পের খবর শুনে তিনি গভীরভাবে মর্মাহত।

তিনি বলেন, আমি বুঝতে পেরেছি, আরও ভূমিকম্প, আফটারশক এবং সুনামির ঝুঁকি রয়েছে।

তিনি এ পর্যন্ত ভূমিকম্পে নিহত সকল এবং আহতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি এই কঠিন সময়ে জাপানের জনগণের সাথে আমাদের সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করছি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও জাপান উভয়ই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ। আমাদের জনগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহনশীল এবং এই ধরনের সংকটে সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে জাপানও দ্রুত এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: