অধ্যাপক ডা. স্বপ্নীলের মায়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) মা আয়শা মাহতাবের মৃত্যুতে গভীর

2024-01-05T13:40:18+00:00
2024-01-05T13:40:18+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
অধ্যাপক ডা. স্বপ্নীলের মায়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ১:৪০ পিএম 
অধ্যাপক ডা. স্বপ্নীলের মায়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) মা আয়শা মাহতাবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

শুক্রবার (৫ জানুয়ারি) এক শোক বার্তায় ড. মোমেন মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) মা আয়শা মাহতাব বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার বনানীস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ এশা ঢাকার বনানী কবরস্থান সংলগ্ন জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: