ফের এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় ফের প্রথম স্থানে ওঠে এসেছেন ভারতের বিজনেস ম্যাগনেটখ্যাত গৌতম আদানি। গত বছর যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গ

2024-01-06T01:26:39+00:00
2024-01-06T01:26:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ফের এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১:২৬ এএম 
ফের এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি
এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় ফের প্রথম স্থানে ওঠে এসেছেন ভারতের বিজনেস ম্যাগনেটখ্যাত গৌতম আদানি। গত বছর যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গ গৌতম আদানির গ্রুপের বিরুদ্ধে শেয়ার বাজার হেরফের করার গুরুতর প্রতিবেদন প্রকাশ করে।

তবে গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেন, হিন্ডেনবার্গের প্রতিবেদনের কোনো নতুন তদন্তের প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের এমন রায়ের পরই আবারও ঘুরে দাঁড়ান গৌতম। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের। মাত্র এক দিনের ব্যবধানে তার সম্পত্তির পরিমাণ ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার বেড়ে ৯৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে করে অপর শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এক নম্বরে চলে এসেছেন গৌতম আদানি। দ্বিতীয়স্থানে থাকা মুকেশের সম্পত্তির পরিমাণ হলো ৯৭ বিলিয়ন ডলার। হিন্ডেনবার্গ প্রতিবেদন প্রকাশের পর তা অস্বীকার করে আদানি গ্রুপ।

কিন্তু তা সত্ত্বেও গত বছর একটা সময়ে গ্রুপটি তাদের ১৫০ বিলিয়ন ডলার হারায়। ওই সময় বিনিয়োগকারী, ঋণদাতা, ঋণ পরিশোধ ও নিয়ন্ত্রক ব্যবস্থাকে শান্ত করতে কয়েক মাস ব্যয় করে আদানি গ্রুপ।

সময়ের আলো/আরএস/ 







Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: