বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু

সময়ের আলো অনলাইন

জাতীয়

ভোট বর্জন, সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।শনিবার

2024-01-06T10:29:40+00:00
2024-01-06T10:29:40+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১০:২৯ এএম 
বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু
ভোট বর্জন, সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় এ হরতাল কর্মসূচি শুরু হয়, যা শেষ হবে আগামী সোমবার সকাল ৬টায়।

এতে সমর্থন দিয়েছে এবারের নির্বাচন বর্জন করা দলটির সঙ্গে সমমনা দলগুলোও। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টানা হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি থাকবে। ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে হরতাল, অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: