নওগাঁয় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নওগাঁর রাণীনগর উপজেলায় গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৯ জানুয়ারি) কম্বলগুলো বিতরণ

2024-01-09T21:24:13+00:00
2024-01-09T21:24:13+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
নওগাঁয় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৯:২৪ পিএম 
নওগাঁয় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
নওগাঁর রাণীনগর উপজেলায় গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৯ জানুয়ারি) কম্বলগুলো বিতরণ করে ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের অধীন ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর এলাকায় স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, এবং ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুজ্জামান। 

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: