প্রথম অগ্রাধিকার হবে কর্মসংস্থান: খালিদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টানা দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় ডাক পেয়ে শপথ নিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। নব-নিযুক্ত নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে মন্ত্রণালয়ের

2024-01-11T22:55:13+00:00
2024-01-11T22:55:13+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
প্রথম অগ্রাধিকার হবে কর্মসংস্থান: খালিদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ১০:৫৫ পিএম 
প্রথম অগ্রাধিকার হবে কর্মসংস্থান: খালিদ চৌধুরী
টানা দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় ডাক পেয়ে শপথ নিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। নব-নিযুক্ত নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে মন্ত্রণালয়ের প্রথম অগ্রাধিকার হবে কর্মসংস্থান।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে গণমাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ তারুণ্য নির্ভর। তিনি আমাদের নেতা। কাজেই সমগ্র দেশই তারুণ্যের ওপর নির্ভর করে এগিয়ে যাবে। আমাদের মন্ত্রণালয়ের যে উন্নয়নগুলো হচ্ছে, সেগুলো চলমান থাকবে। এ ছাড়া আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি- উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। আমরা অবশ্যই এই কর্মসংস্থানের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজনীতি করছি। তিনি যেখানে যেভাবে রাখবেন আমরা সেখানেই কাজ করবো। সেই প্রত্যয় নিয়েই তার নেতৃত্বে আমরা রাজনীতি করি। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   নতুন মন্ত্রীসভা  নৌ-পরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: