ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন চেয়ারম্যান সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন

2024-01-16T22:22:25+00:00
2024-01-16T22:22:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন চেয়ারম্যান সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ১০:২২ পিএম 
ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন চেয়ারম্যান সাঈদ খোকন
ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গভর্নিং বডি পুনর্গঠিত করা হয়েছে। পুনর্গঠিত গভর্নিং বডির চেয়ারম্যান, দু’জন শিক্ষানুরাগী সদস্য ও দু’জন বিশ্ববিদ্যালয়ের একডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য মনোনয়ন দিয়েছেন। 

উপচার্য মনোনীত ব্যক্তিদের মধ্যে ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে চেয়ারম্যান এবং শিক্ষানুরাগী সদস্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মাহফুজুর রহমান রয়েছেন। এ ছাড়া একাডেমিক পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

চিঠিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট (২৭-১-২০১০) কর্তৃক অনুমোদিত গভর্নিং বডির নীতিমালা অনুযায়ী অন্যান্য সদস্যসহ পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন করে অত্র দফতরে এর তালিকা পাঠাতে হবে এবং সেই অনুযায়ী কলেজ পরিচালনা করতে হবে। আগামী এক মাসের মধ্যে গভর্নিং বডির প্রথম সভা আহবান করতে হবে। গভর্নিংবডির মেয়াদ হবে প্রথম সভার তারিখ থেকে তিন বছর।

এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর মোহাম্মদ সাঈদ খোকনের নাজিরা বাজারের বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ন্যাশনাল মেডিকেল কলেজ কতৃপক্ষ।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: