বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে চায় ইইউ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় ইইউ।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)

2024-01-18T15:48:20+00:00
2024-01-18T15:48:20+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে চায় ইইউ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৩:৪৮ পিএম 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে চায় ইইউ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় ইইউ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

টানা চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

হোয়াইটলিকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নুরএলাহি মিনা বলেন, ‘গ্লোবাল গেটওয়ের আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ বর্তমানে যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে তা আগামী দিনগুলোতে আরও বাড়ানো হবে।’

রাষ্ট্রদূত উল্লেখ করেন, সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরাম সামিটে ইতোমধ্যে বাংলাদেশকে ৪০৭ মিলিয়ন ইউরো দিয়েছে ইইউ।

ইবিএ (এভরিথিং বাট আর্মস) সুবিধার আওতায় বাংলাদেশকে দেওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ইইউ রাষ্ট্রদূত।

তিনি বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বলে জানান উপ-প্রেস সচিব।

প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে হাসিনা সরকারের উদ্যোগের প্রশংসাও করেছে ইইউ রাষ্ট্রদূত।

বাংলাদেশের প্রধানমন্ত্রী গত ৫০ বছরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।’

প্রধানমন্ত্রী ইবিএ'র আওতায় সহযোগিতা অব্যাহত রাখার জন্য ইইউকে ধন্যবাদ জানান এবং গ্লোবাল গেটওয়ে কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বৃহত্তর সহযোগিতা কামনা করেন।

এ সময় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: