ভারতের সাথে সম্পর্ক রক্ত দিয়ে লেখা: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত

2024-01-23T15:17:56+00:00
2024-01-23T15:20:30+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ভারতের সাথে সম্পর্ক রক্ত দিয়ে লেখা: নৌপ্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৩:১৭ পিএম  আপডেট: ২৩.০১.২০২৪ ৩:২০ পিএম
ভারতের সাথে সম্পর্ক রক্ত দিয়ে লেখা: নৌপ্রতিমন্ত্রী
ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। তারা আমাদের সকল ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যারা শঙ্কা ও সন্দিহান ছিল- তাদের ভুল ভেঙ্গে গেছে। তারা এখন নতুন সরকারকে সহযোগিতার জন্য এগিয়ে আসছে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) নৌপরিবহন প্রতিমন্ত্রীর সাথে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সরকার যে সকল পদক্ষেপ নিবে তার সাথে তারা (ভারত) থাকবে। দু’দেশের মধ্যে কানেক্টিভিটি আরো এগিয়ে নিতে কাজ করবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও পায়রা বন্দর হচ্ছে। পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের আগ্রহ আছে। 

তিনি বলেন, দু’দেশের মধ্যে নৌপর্যটন শুরু হয়েছে। অন-এরাইভভল ভিসা নিয়ে কিছুটা সমস্যা আছে। এটি আরো সহজ করার জন্য কাজ করছে। বঙ্গবন্ধুর কূটনৈতিক নীতি “কারো সঙ্গে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ।” সেই নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন।

সাক্ষাতকালে ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে শুভেচ্ছা জানান। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   নৌপরিবহন-প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী  ভারতীয় হাইকমিশনার  প্রণয় ভার্মা  সৌজন্য সাক্ষাত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: