সেনাবাহিনীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

2024-01-29T22:03:05+00:00
2024-01-29T22:03:05+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিক্ষা
সেনাবাহিনীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১০:০৩ পিএম 
সেনাবাহিনীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে এবং সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে স্থাপিত ওই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার ঢাকা সেনানিবাসের নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী সারাহনাজ কমলিকা জামান। 

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঘুরে আসি বাংলাদেশ’ শীর্ষক একটি নান্দনিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এদিকে আইএসপিআর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার জলসিঁড়িতে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লজিস্টিক্স’র এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। অনুষ্ঠানে এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমন্ডলী, আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: