নারীদের অর্থনৈতিকভাবে এবং সিদ্ধান্ত গ্রহণে সাবলম্বী হতে হবে : মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি) বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে এবং সিদ্ধান্ত গ্রহণে অনেক

2024-01-30T20:03:39+00:00
2024-01-30T20:03:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
নারীদের অর্থনৈতিকভাবে এবং সিদ্ধান্ত গ্রহণে সাবলম্বী হতে হবে : মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৮:০৩ পিএম 
নারীদের অর্থনৈতিকভাবে এবং সিদ্ধান্ত গ্রহণে সাবলম্বী হতে হবে : মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি) বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে এবং সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি সাবলম্বী হতে হবে। 

তিনি বলেন, মেয়েরা যেন মানুষ পরিচয়ে বাঁচে সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। নারী- পুরুষের সমতা প্রতিষ্ঠার জায়গায় কাজ করতে হবে। জয়িতারা সংগ্রামী নারীদের জীবনে জয়ী হওয়ার অনুপ্রেরণা। আর  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতাদের স্বপ্নদ্রষ্টা।

মঙ্গলবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, নারীদের প্রতি মানুষিকতা পরিবর্তন করতে না পারলে কোন উন্নয়ন সম্ভব নয়। গণপরিবহন নারী বান্ধব করতে হবে। নারীদের বিষণ্ণতা থেকে দূর করতে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করতে হবে।

ঢাকা বিভাগীয় পর্যায়ে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতারা হচ্ছে-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নাজমা মাসুদ, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিপাশা হোসাইন, সফল জননী নারী জোহরা আক্তার। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী গীতা রানী রায় এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মায়া রানী দেব ভৌমিক।

ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। 

আরো উপস্থিত শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান, ঢাকা বিভাগের অতিরিক্ত ডি আইজি মারুফ হোসেন সরদার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।

সচিব নাজমা মোবারেক বলেন, জয়িতা অদম্য প্রত্যয়ের নাম জয়িতা। সকল নারীই একজন জয়িতা। নারী উন্নয়নের ফলে প্রতিবছর জেন্ডার গ্যাপ সমতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

অনুভূতি ব্যক্ত করেন শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বিপাশা হোসাইন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: