চিলিতে ভয়াবহ দাবানলে অর্ধশতাধিক নিহত

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। দেশটিতে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ জন। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকায়

2024-02-04T12:46:13+00:00
2024-02-04T12:46:13+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চিলিতে ভয়াবহ দাবানলে অর্ধশতাধিক নিহত
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৬ পিএম 
চিলিতে ভয়াবহ দাবানলে অর্ধশতাধিক নিহত
ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। দেশটিতে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ জন। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয়। দাবানলে আনুমানিক ১ হাজার ১শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভালপারাইসোর প্রেসিডেন্টের প্রতিনিধি পাওলা গুতেরেস বলেছেন, উচ্চ তাপমাত্রার কারণেই দাবানলের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, আগুনের কাছাকাছি একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল; যাতে জরুরী নিরাপত্তা কর্মীরা নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে। বন বিভাগের কর্মকর্তা জানান, দাবানল নিয়ন্ত্রণ করার জন্য ১০টি বিমান মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় সময় শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভালপারাইসোর রাষ্ট্রপতির প্রতিনিধি সোফিয়া গঞ্জালেজ কর্টেস বলেছেন, জরুরি অবস্থা মার্গা মার্গা এবং ভালপারাইসো প্রদেশের জন্য ঘোষণা করা হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: