চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১২। এখনো কয়েক শত মানুষ নিখোঁজ রয়েছে। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা

2024-02-05T09:57:35+00:00
2024-02-05T09:57:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৭ এএম 
চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১২। এখনো কয়েক শত মানুষ নিখোঁজ রয়েছে। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : রয়টার্স, বিবিসি।

সোমবার (৫ জানুয়ারি) বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

দক্ষিণ আমেরিকার দেশ চিলির ভালপারাইসো অঞ্চলে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দাবানল শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে হেলিকপ্টারসহ নানাভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চলছে।  

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইলেকটিভ সার্জারি স্থগিত করার এবং অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের অনুমোদনও দিয়েছে। মন্ত্রণালয় একই বিবৃতিতে জানিয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনার শেষের দিকে থাকা মেডিকেল শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে।

দাবানল ছড়িয়ে পড়ার পর উদ্ধার পরিষেবাগুলো সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য লড়াই করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে’।

ভালপারাইসোর জাতীয় বনায়ন কর্পোরেশনের পরিচালক লিওনার্দো মোডার শনিবার সকালে জানান, আমাদের বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাতাসের এ গতি আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী তোহা আরও বলেন, দেশজুড়ে ৯২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪৩,০০০ হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিলির জাতীয় বন কর্তৃপক্ষের (সিওএনএএফ) তথ্যমতে, ভালপারাইসোর প্রায় ৭,০০০ হেক্টর ভূমি ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। 

চিলির পাশাপাশি দক্ষিণ আমেরিকার অন্য দেশ কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরুগুয়ে এবং ব্রাজিলেও তাপমাত্রা বাড়ছে। সেখানে দাবানল দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সময়ের আলো/এএ/



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: