জবি রোভার স্কাউটের শীতবস্ত্র বিতরণ

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বার্ষিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৪

2024-02-05T13:14:53+00:00
2024-02-05T13:14:53+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
জবি রোভার স্কাউটের শীতবস্ত্র বিতরণ
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১৪ পিএম 
জবি রোভার স্কাউটের শীতবস্ত্র বিতরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বার্ষিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৪ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শীতবস্ত্র বিতরণ উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড.সাদেকা হালিম বলেন, শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করতে হবে শীতের শুরুতে। আগামীবার থেকে এই উদ্যোগ আরও বড় পরিসরে গ্রহণ করা হবে। শুধু ঢাকা শহর নয় উত্তরাঞ্চলেও এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, রোভার স্কাউটস এর গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ জন দরিদ্র মানুষকে শীতবস্ত্র দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: