সীমান্তরক্ষীদের ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনায় সীমান্ত অঞ্চলে আতঙ্ক বিরাজের পাশাপাশি প্রতিবেশি দেশের জনগণের অনুপ্রবেশের সম্ভাবণা রয়েছে। এমন

2024-02-05T19:55:57+00:00
2024-02-05T19:55:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
সীমান্তরক্ষীদের ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৫ পিএম 
সীমান্তরক্ষীদের ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনায় সীমান্ত অঞ্চলে আতঙ্ক বিরাজের পাশাপাশি প্রতিবেশি দেশের জনগণের অনুপ্রবেশের সম্ভাবণা রয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্তে কঠোর নজরদারি রেখেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একাধিক বাহিনী। অন্যদিকে, সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী সদস্যদের ফিরিয়ে নিবে দেশটি। এই বিষয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে।

সোমবার ( ৫ ফেব্রুয়ারি) সাংবাদিকরা জানতে চায় যে মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনায় সীমান্ত কতটা নিরাপদ এবং এই ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘের কোনো সহায়তা নিবে কিনা? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষিত আছে। প্রাণ বাঁচাতে মিয়ানমারে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা আশ্রয় নিয়েছে। সোমবার সকাল পর্যন্ত মিয়ানমারের ৯৫ জন সীমান্তরক্ষী রেজিস্টার্ড হয়েছে। মিয়ানমার তাদের ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তৃতীয় পক্ষ ডাকার সুযোগ নেই।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চলমান পরিস্থিতিতে মিয়ানমার সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে। সোমবার সকালে মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী আমাদের রাষ্ট্রদূতের (নেপিডোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) সঙ্গে কথা বলেছেন। তারা তাদের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিয়ে যাবে। কোন প্রক্রিয়ায় ফেরত নিবে তা নিয়ে আলোচনা চলছে।

সময়ের আলো/এম 




Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: