জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন বিভিন্ন বিভাগের পাঁচ জন শিক্ষক। সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কেএম সুজাউদ্দীন, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.কিশোর রায়, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা জাহান, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনির হোসেন এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক পাঁচ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১ম সংবিধি ১৫(১) বিধি মোতাবেক তাদেরকে নিয়োগ দেয়া হয়। আগামী দুই বছর উক্ত পাচ শিক্ষক সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন। আজ থেকে এই আদেশ কার্যকর হবে। সেই সাথে উক্ত পদের দায়িত্ব ভাতা পাবেন তারা।
সময়ের আলো/এম