নিজের ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। ৭৪ বছর বয়সী ধনকুবের পিনেরা দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চিলির দক্ষিণাঞ্চলীয় শহর লাগো রানকোর কাছে একটি হ্রদে ৪ জন আরোহী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে।
তবে এই দুর্ঘটনায় অন্য তিনজন আরোহী প্রাণে বেঁচে গেছেন। পিনেরা সাধারণত নিজের হেলিকপ্টার নিজেই চালাতেন। তবে দুর্ঘটনার সময় তিনি পাইলটের আসনে ছিলেন কিনা তা জানা যায়নি।
চিলির লাগো রানকো নামক স্থানটি হ্রদের জন্য সুপরিচিত সেখানে সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে অবকাশ কাটাতে গিয়েছিলেন পিনেরা। দেশটির জাতীয় উড়োজাহাজ সংস্থায় একসময় তার মালিকানা ছিল। অন্যান্য ব্যবসার মধ্যে টেলিভিশন ও ফুটবল ক্লাবেও পিনেরার বিনিয়োগ ছিল।
সময়ের আলো/এএ/