কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪ এর নির্বাচন ১৯ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে।বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে

2024-02-07T23:42:19+00:00
2024-02-07T23:42:53+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ফেব্রুয়ারি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪২ পিএম  আপডেট: ০৭.০২.২০২৪ ১১:৪২ পিএম
কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ফেব্রুয়ারি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪ এর নির্বাচন ১৯ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত শিক্ষকদের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

শিক্ষকদের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নির্বাচন কমিশনার হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহাবুব ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক মাসুম।

উল্লেখ্য, ২০২২ সালের ১ ডিসেম্বর কুবি শিক্ষক সমিতি-২০২৩ কার্যনিবার্হী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের দুই পক্ষের দ্বন্ধে নির্বাচন স্থগিত হয়।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: