কবরের নামফলকে কুরআনের আয়াত

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

অনেক সময় মৃত ব্যক্তির কবরের ওপর নামফলকে কুরআনের আয়াত, কালেমা, দোয়া, হাদিস বা নসিহত লিখে রাখতে দেখা যায়। আবার কোনো

2024-02-11T01:41:33+00:00
2024-02-11T01:41:33+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
ইসলামের আলো
কবরের নামফলকে কুরআনের আয়াত
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪১ এএম   (ভিজিট : ৯২২)
কবরের নামফলকে কুরআনের আয়াত
অনেক সময় মৃত ব্যক্তির কবরের ওপর নামফলকে কুরআনের আয়াত, কালেমা, দোয়া, হাদিস বা নসিহত লিখে রাখতে দেখা যায়। আবার কোনো কবরে মৃতের নাম-ঠিকানা ও মৃত্যুর তারিখ লেখা থাকে। কবরের ওপর এভাবে কুরআনের আয়াত লেখা জায়েজ নয়। 

এতে কুরআন মাজিদের সম্মানহানি হয়। আর কালেমা, হাদিস বা অন্যান্য দোয়া-দরুদও কবরে লেখা যাবে না। হাদিস শরিফে কবরে কিছু লিখতে নিষেধ করা হয়েছে। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত-তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুনা করতে, কবরের ওপর কিছু লিখতে, তার ওপর কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন (তিরমিজি, হাদিস : ১০৫২)। আর কবরস্থ ব্যক্তির পরিচয়ের জন্য কবরের পাশে তার নাম লিখে রাখার অবকাশ আছে। কেননা অন্য দলিল দ্বারা প্রমাণিত যে, কবরের চিহ্ন রাখা জায়েজ। তাই শুধু নাম-ঠিকানা লিখতে পারবে।

ফকিহগণ বলেন, নাম-ঠিকানা লেখা হাদিসের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়। (কিতাবুল আসার : ১/২৬৬; আলবাহরুর রায়েক : ২/১৯৪; রদ্দুল মুহতার : ২/২৩৭)

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: