আগামীকাল বিজিপিসহ ৩৩০ জনকে ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আশ্রয় গ্রহণকারী মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন নাগরিককে আগামীকাল সকালে ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার সরকার।বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টায়

2024-02-14T12:46:30+00:00
2024-02-14T12:46:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
আগামীকাল বিজিপিসহ ৩৩০ জনকে ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৬ পিএম 
আগামীকাল বিজিপিসহ ৩৩০ জনকে ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার
আশ্রয় গ্রহণকারী মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন নাগরিককে আগামীকাল সকালে ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার সরকার।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় কক্সবাজারের ইনানী নৌবাহিনী জেটিঘাটি থেকে তাদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে মিয়ানমারের এসব সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে কক্সবাজারের কিনারি জেটি ঘাটে।

সেখান থেকে বাংলাদেশি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে মাঝসাগরে বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্রসীমায়। সেখানে অবস্থান করছে মিয়ানমারের জাহাজ। সেখানেই মূলত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর এসব সদস্যদের হস্তান্তর করা হবে।

এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমের তুমব্রু ও ডেকুবনিয়া সীমান্ত পরিস্থিতি গত মঙ্গলবার রাত থেকে স্বাভাবিক আছে। তবে মাঝে মাঝে তুমব্রু সীমান্তের ওপারে থেমে থেমে ফাঁকা গুলির শব্দ শোনা যায়।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: