ভর্তি পরীক্ষায় বাধা দেওয়ার হুমকি জাবির আন্দোলনকারীদের

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আন্দোলনকারীদের ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে আসন্ন ভর্তি পরীক্ষায়

2024-02-17T20:34:27+00:00
2024-02-17T20:34:27+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
ভর্তি পরীক্ষায় বাধা দেওয়ার হুমকি জাবির আন্দোলনকারীদের
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৪ পিএম 
ভর্তি পরীক্ষায় বাধা দেওয়ার হুমকি জাবির আন্দোলনকারীদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আন্দোলনকারীদের ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে আসন্ন ভর্তি পরীক্ষায় বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা এবং এর দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই নিতে হবে বলে জানিয়েছেন তারা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুনকলা ভবনের লাউঞ্জে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ হুমকি দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ধর্ষণেরর মতো ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষনিকভাবেই ধর্ষক মোস্তাফিজকে মীর মোশাররফ হোসেন হলে ঘেরাও করে ধর্ষণ ও নিপীড়নবিরোধী চলমান আন্দোলনের সূত্রপাত ঘটায়। আন্দোলনরত শিক্ষার্থীগণ তার পর পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে নিয়ে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ গঠন করে এবং মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের উৎখাত ও মাদক সিন্ডিকেট ভেঙ্গে দেওয়াসহ পাঁচ দফা দাবি জানায়।’

যৌন নিপীড়ক মাহমুদুর রহমান জনির বিচার ও ধর্ষণকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং মীর মোশাররফ হোসেন হলের প্রোভোস্টের সম্পৃক্ততার তদন্তে প্রশাসনের গাফিলতি আছে দাবি করে তিনি বলেন, ‘ক্যাম্পাসে মাদক সরবরাহকারী কিছু ব্যাক্তিকে আটক করা হলেও মাদক বিপণন ও ব্যবসার সাথে যুক্ত ক্যাম্পাস অভ্যন্তরে থাকা কোন ব্যাক্তিবর্গকে চিহ্নিত করা ও তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিতে প্রশাসনকে দেখা যায়নি। যৌন নিপীড়ক মাহমুদুর রহমান জনির বিচার ও ধর্ষণকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং মীর মোশাররফ হোসেন হলের প্রোভোস্টের সম্পৃক্ততা তদন্তের দাবিতেও প্রশাসনের আশ্বাসকে সন্দেহের মুখে ফেলে দেয়। এছাড়াও দেশের বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাপিড একশন ব্যাটালিয়নের বার্তায় উঠে আসা ক্যাম্পাসে বিদ্যমান মাদক ও অপরাধ চক্রের ভয়াবহ বিস্তারের বর্ণনাও প্রশাসনকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে বাধ্য করতে পারেনি।’

২২ তারিখে অনুষ্ঠিতব্য স্নাতক ভর্তি পরীক্ষা কোনোভাবে বাধাগ্রস্থ হলে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে জানিয়ে আরও বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে সিন্ডিকেট সভা আয়োজন ও চলমান আন্দোলনের দাবিসমূহ বাস্তবায়নে প্রশাসন যদি গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে নিপীড়নবিরোধী মঞ্চ আরো ব্যাপক ও কঠোরতর আন্দোলন গড়ে তুলবে এবং এই উদ্দেশ্যে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের দাবি বাস্তবায়নে প্রশাসনের যেকোনো প্রকার গড়িমসি যদি আমাদের কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য করে এবং ফলশ্রুতিতে আসন্ন ২২ তারিখে অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষা আয়োজন কোনোভাবে বাধাগ্রস্থ হয় তবে তার সম্পূর্ণ দায় একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী হাসিব জামানের সঞ্চালণায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: