২৭৯ সদস্যবিশিষ্ট ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন ২৭৯ জন।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা নাগাদ

2024-02-19T12:07:09+00:00
2024-02-19T16:34:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
২৭৯ সদস্যবিশিষ্ট ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৭ পিএম  আপডেট: ১৯.০২.২০২৪ ৪:৩৪ পিএম
২৭৯ সদস্যবিশিষ্ট ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন ২৭৯ জন। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা নাগাদ একযোগে নিজেদের ফেসবুক টাইমলাইনে কমিটি প্রকাশ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। 

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদে ৩৬ জন পদ পেয়েছেন। এছাড়াও উপ-সম্পাদক পদে ১৩৭ জন, সহ-সম্পাদক পদে ১০ জন এবং সদস্য পদে ১১ জন পদ পেয়েছেন।

কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি হয়েছেন মেহেদী হাসান নিবিড়, ১ নস্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ভুঞা, আর ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান সরকার। এছাড়া দফতর সম্পাদক হয়েছেন মোছাদ্দেক বিল্লাহ।

গত ২০২২ সালের ২০ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি ও দুই মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাবি ছাত্রলীগের কমিটির মেয়াদ ১ বছর। সে হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার ২ মাস পর কমিটি ঘোষণা করা হল।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: