বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা, আহত ২

সময়ের আলো অনলাইন

জাতীয়

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে দুইজন আহত হয়েছেন। এ সময়

2024-02-20T09:34:22+00:00
2024-02-20T09:34:22+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা, আহত ২
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩৪ এএম 
বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা, আহত ২
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে দুইজন আহত হয়েছেন। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ডও।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

একটি সূত্রে জানায়, নগরের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে টানেলে ধাক্কা লাগে। এ সময় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল-ট্রাফিক) তানভীর রিফা।

তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে টানেলের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। তাৎক্ষণিক টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাকটি জব্দ করেন। দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: