ত্বকের যত্নে পেঁপে

জীবন যখন যেমন ডেস্ক

লাইফস্টাইল

পেঁপে খেতে ভালোবাসেন অনেকেই। মিষ্টি এবং সুস্বাদু এ ফলটিতে রয়েছে বিভিন্ন পুষ্টিকর উপাদান। পাশাপাশি এটি আপনার ত্বকের যত্নেও ব্যবহার করতে

2024-02-23T03:49:52+00:00
2024-02-23T03:49:52+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
লাইফস্টাইল
ত্বকের যত্নে পেঁপে
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪৯ এএম 
ত্বকের যত্নে পেঁপে
পেঁপে খেতে ভালোবাসেন অনেকেই। মিষ্টি এবং সুস্বাদু এ ফলটিতে রয়েছে বিভিন্ন পুষ্টিকর উপাদান। পাশাপাশি এটি আপনার ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন। কারণ পেঁপেতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল। এই উপাদানগুলো ত্বক ভালো রাখতে কাজ করে।

ত্বকে পুষ্টি জোগাতে: মিষ্টি পাকা পেঁপেতে ভিটামিন এ এবং পাপেইন এনজাইম রয়েছে যা ত্বকের চামড়া শুকিয়ে যাওয়া রোধ করে এবং প্রচুর পরিমাণে প্রোটিন প্রদান করে থাকে। এর ফলে ত্বকের আয়ু তুলানামূলকভাবে বেড়ে যায়। এটি ত্বকের আর্দ্রতাও ফিরিয়ে আনে। এর জন্য এক ফালি পাকা পেঁপের সঙ্গে তিন টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান এবং ২০ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

মুখে লাবণ্য আনতে: যাদের ত্বক প্রাণহীন তারা পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। এভাবে নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন। পেঁপে প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না। পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করার জন্য প্রথমে এক চা চামচ পেঁপের পেস্ট নিয়ে নিন। এরপর তার সঙ্গে মিশিয়ে নিতে হবে ২ চামচ দুধ। পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর এই মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। মুখ স্ক্রাব করলে আমাদের ত্বক এক্সফোলিয়েট হয়। এক্সফোলিয়েটের কারণে মুখের মৃত ত্বকের কোষগুলো দূর হয়ে যায়। ত্বকের ওপরের অংশে অনেক সময় ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ময়লা জমে থাকে। এসব থেকে মুক্তি পাওয়ার জন্য ফেস স্ক্রাব করতে পারেন। পেঁপে দিয়ে স্ক্রাব তৈরি করার জন্য একটি পাত্রে চালের গুঁড়া ও পেঁপের পিউরি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট মুখে লাগিয়ে আঙুল দিয়ে ভালো করে ঘষে নিন। এভাবে কিছুক্ষণ করে তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বক তো পরিষ্কার হবেই, সেইসঙ্গে সতেজও হবে কয়েক গুণ।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে: ত্বকের যত্ন নেওয়ার জন্য ব্যবহার করতে পারেন পেঁপে দিয়ে তৈরি মাস্কও। সেজন্য ২ চা চামচ পেঁপের পেস্টের সঙ্গে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে নিতে হবে। এভাবে তৈরি করুন পেঁপের ফেস মাস্ক। এই মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ থেকে ২০ মিনিট। এবার ভালো করে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। 

ব্রণের দাগ দূর করতে: ব্রণের সমস্যা প্রায় সবারই থাকে। এসব ব্রণের কারণে মুখে খুব জেদি দাগ তৈরি হয়, যা কিছুতেই মিটতে চায় না। এই বাজে দাগগুলো নিরাময় করতে পারে এই ফল। মুখের অন্যান্য যেকোনো দাগ যেমন- মেসতা, ফুসকুড়ির দাগও খুব সহজেই দূর করে দিতে পারে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: