আসছে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’, দাম কত?

সময়ের আলো অনলাইন

লাইফস্টাইল

দেশে আসছে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেল। আগামী ২১ অক্টোবর থেকে বাজারে পাওয় যাবে হবে এই বাইক। তবে দাম সম্পর্কে

2024-10-18T20:35:07+00:00
2024-10-18T20:35:07+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
লাইফস্টাইল
আসছে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’, দাম কত?
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৮:৩৫ পিএম 
আসছে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’, দাম কত?
দেশে আসছে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেল। আগামী ২১ অক্টোবর থেকে বাজারে পাওয় যাবে হবে এই বাইক। তবে দাম সম্পর্কে পুরোপুর জানা না গেলেও সাড়ে চার লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে হতে পারে দাম। তবে এটি এখনই নিশ্চিত নয়। গ্রাহকদের জন্য এটি সারপ্রাইজ রাখা হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস সূত্রে এ তথ্য জানা গেছে।

ইফাদ মোটরস জানিয়েছে, রয়্যাল এনফিল্ড উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম।

এর আগে, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দিয়েছে। এই সিসিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা রয়েল এনফিল্ড কখন পাওয়া যাবে, তা নিয়ে দেশের বাইকারদের মধ্যে অধীর আগ্রহ দেখা দেয়। সেই সময় ইফাদ মোটরস দেশে রয়্যাল এনফিল্ড উৎপাদন এবং বিপণনের ঘোষণা দেয়।

চলতি বছরের এপ্রিলে ফেসবুকে চালু হয় ‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের পেজ। এই পেজেই প্রথমে জানান দেওয়া হয়েছিল বাংলাদেশে আসছে রয়েল এনফিল্ড। এই পেজেও ১৬ অক্টোবর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: