অন্যজনের কবুতর বাচ্চা দিয়ে গেলে করণীয়

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

আমি বাসার ছাদে কিছু কবুতর পুষি। মাঝেমধ্যে দূর থেকে অচেনা-অজানা কবুতর এসে আমার কবুতরের সঙ্গে জোড়া বাঁধে এবং ডিম দিয়ে

2024-03-07T04:05:04+00:00
2024-03-07T04:05:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
ইসলামের আলো
অন্যজনের কবুতর বাচ্চা দিয়ে গেলে করণীয়
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৪:০৫ এএম 
অন্যজনের কবুতর বাচ্চা দিয়ে গেলে করণীয়
আমি বাসার ছাদে কিছু কবুতর পুষি। মাঝেমধ্যে দূর থেকে অচেনা-অজানা কবুতর এসে আমার কবুতরের সঙ্গে জোড়া বাঁধে এবং ডিম দিয়ে যায়। সে ডিম থেকে বাচ্চা হয়। এখন ওই অচেনা-অজানা কবুতর এবং তার ডিম ও বাচ্চার বিধান কী হবে? এ ক্ষেত্রে আমার কী করণীয়?
  আবু তালহা যশোর

উত্তর : অন্য কারও কবুতর চলে এলে কবুতরটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করতে হবে। আর যদি মালিকের সন্ধান পাওয়া না যায় এবং কবুতরটি আপনার খাঁচায় ডিম পাড়ে এবং তা থেকে বাচ্চা হয়, সে ক্ষেত্রে এই ডিম ও বাচ্চার মালিক কবুতরের উক্ত মালিকই হবে; আপনি নন। তাই মালিকের সন্ধান পাওয়া গেলে ডিম ও বাচ্চাসহ কবুতরটি তাকে দিয়ে দিতে হবে। আর সন্ধান পাওয়া না গেলে সদকা করে দেবেন। অবশ্য আপনি যদি গরিব (জাকাত গ্রহণের উপযুক্ত) হন তা হলে আপনি নিজেও তা ভোগ করতে পারবেন। (আলবাহরুর রায়েক : ৫/১৫৮; ফাতাওয়া হিন্দিয়া : ৫/৪২০; আদ্দুররুল মুখতার : ৪/২৮৪)


সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: