জিম্মি জাহাজ ও নাবিকদের দ্রুত মুক্ত করার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজ ও এর নাবিকদের মুক্ত করতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।শুক্রবার

2024-03-15T22:04:26+00:00
2024-03-15T22:04:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
জিম্মি জাহাজ ও নাবিকদের দ্রুত মুক্ত করার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ১০:০৪ পিএম 
জিম্মি জাহাজ ও নাবিকদের দ্রুত মুক্ত করার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজ ও এর নাবিকদের মুক্ত করতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর নাবিকদের সুষ্ঠুভাবে দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করতে সরকারের প্রচেষ্টা চলছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। পিঅ্যান্ডআই ক্লাবের মাধ্যমে জাহাজটিকে এবং জাহাজের নাবিকদের সুষ্ঠুভাবে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। 

তিনি বলেন, আমরা কোন প্রক্রিয়ায় এগোচ্ছি সেটি বলতে চাই না। কারণ এটি জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়। আমাদের প্রচেষ্টা হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নাবিক এবং জাহাজ দুটোকেই মুক্ত করা। 

ড. হাছান মাহমুদ বলেন, আপনারা জানেন, একই কোম্পানির আরেকটি জাহাজ কয়েক বছর আগে ২০১০ সালে হাইজ্যাক হয়েছিল। সেটিকে মুক্ত করতে ১০০ দিন সময় লেগেছিল। আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই। আমরা নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছি, ইনশাল্লাহ আমরা আশা করছি অতীতের মত এবারও সম্পূর্ণ সুষ্ঠুভাবে জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে পারব।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: