ক্লাস বর্জনের দুইদিন পর ক্লাসে ফিরেছে কুবি শিক্ষকরা

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতির দুইদিন ক্লাস বর্জনের পর ফের ক্লাসে ফিরছেন শিক্ষকেরা।সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে শিক্ষকদের

2024-03-18T12:26:14+00:00
2024-03-18T12:26:14+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
ক্লাস বর্জনের দুইদিন পর ক্লাসে ফিরেছে কুবি শিক্ষকরা
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১২:২৬ পিএম 
ক্লাস বর্জনের দুইদিন পর ক্লাসে ফিরেছে কুবি শিক্ষকরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতির দুইদিন ক্লাস বর্জনের পর ফের ক্লাসে ফিরছেন শিক্ষকেরা।

সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে শিক্ষকদের ক্লাস নিতে দেখা গেছে। তবে শিক্ষক সমিতির দাবি না মানলে ফের ৯ দিনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে শিক্ষক সমিতি।

গত ১২ মার্চ শিক্ষক সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ মার্চ ও ১৪ মার্চ শিক্ষকদের ৭ দাবির প্রেক্ষিতে টানা ২ দিন ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন শিক্ষক সমিতি। শিক্ষকদের দাবি না মানলে আগামী ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

শিক্ষকদের ৭ দফা দাবি হলো উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের উপর হামলার বিচার, প্রক্টরের অপসারণ, ঢাকাস্থ গেস্টহাউস অবমুক্ত করন, অধ্যাপকদের পদোন্নতি, আইন মোতাবেক বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও স্থায়ীকরণের ক্ষেত্রে আইন বহির্ভূত অবৈধ শর্ত আরোপ নিষ্পত্তিকরণ, ৯০তম সিন্ডিকেট সভায় বিতর্কিত শিক্ষাছুটি নীতিমালা রহিত করন, ৮৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত স্থায়ীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।

ক্লাসে ফেরা নিয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমাদের ডেডলাইন ছিল। উপাচার্য মহোদয় যদি সমাধানের জন্য আজকে আমাদের না ডাকেন তাহলে শিক্ষক সমিতির সাধারণ সভার পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বর্জন চলবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: